স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যার ঘটনায় ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ জানায়, বিল্লালকে গত সপ্তাহে রাজধানীর একটি এলাকা থেকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


