স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না সংসদে সিদ্ধান্ত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, তা সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, রাজনৈতিক প্রশাসকরা জনগণের সাথে বেশি সম্পৃক্ত হওয়ায় উন্নত সেবা দিতে সক্ষম হবেন।


