প্রবাদে বলা হয়, 'সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।' সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ ৯ জুন ২০২৬, মঙ্গলবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
- ১৫৩৫ - স্পেনের সেনাবাহিনী লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে দখল করে। এর মধ্য দিয়ে দেশটিতে ২৭৬ বছরের স্পেনীয় ঔপনিবেশিক শাসনের সূচনা হয়।
- ১৭৫২ - ভারতের ত্রিচিনোপলিতে ইংরেজদের কাছে ফরাসি সেনারা আত্মসমর্পণ করেন।
- ১৯২৪ - বুলগেরিয়ায় সামরিক অভ্যুত্থানে জনপ্রিয় সংস্কারবাদী আলেঙ্গান্দার নিহত এবং তার সরকার উৎখাত।
- ১৯৩১ - প্রথম ডোনাল্ড ডাক কার্টুন প্রদর্শিত হয়।
- ১৯৪০ - নরওয়ে জার্মানির কাছে আত্মসমর্পণ করে।
- ১৯৫৬ - আফগানিস্তানে ভূমিকম্পে ৪০০ জনের মৃত্যু হয়।
- ১৯৫৭ - ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন পদত্যাগ করেন।
- ১৯৬০ - চীনে টাইফুন মেরি আঘাত হানে। এক হাজার ৬০০ জনের মৃত্যু হয়।
- ১৯৬৭ - ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর মিসরের প্রেসিডেন্ট কামাল আবদেল নাসেরের পদত্যাগ।
- ১৯৭৩ - স্পেনে এডমিরাল রানেকা প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।
জন্ম
- ১৬৪০ - রোমান শাসক লিওপড।
- ১৬৭২ - রাশিয়ার প্রথম পিটার, ১৬৮২ থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাশিয়া শাসন করেন।
- ১৭৮১ - জর্জ স্টিফেনসন, ব্রিটিশ প্রকৌশলী ও লোকোমোটিভ আবিষ্কারক।
- ১৮৩৬ - ইংল্যান্ডের প্রথম নারী মেয়র এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন।
- ১৮৪৩ - বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি।
- ১৮৬১ - কালীপ্রসন্ন কাব্যবিশারদ, ভারতের জাতীয়তাবাদী সাংবাদিক, সম্পাদক ও লেখক।
- ১৮৭৫ - হেনরি ডেল, ইংরেজ ওষুধবিজ্ঞানী ও শারীরতত্ত্ববিদ।
- ১৯১৫ - লেস পল, মার্কিন জ্যাজ, কান্ট্রি এবং ব্লুজ গিটারবাদক, গীতিকার এবং আবিষ্কারক।
- ১৯১৬ - রবার্ট ম্যাকনামারা, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
- ১৯৩১ - নন্দিনী শতপতি, ভারতীয় রাজনীতিবিদ এবং লেখক ছিলেন।
- ১৯৪৯ - কিরণ বেদি, অবসরপ্রাপ্ত ভারতীয় পুলিশ পরিষেবা কর্মকর্তা এবং সমাজকর্মী।
- ১৯৬৩ - জনি ডেপ, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার।
- ১৯৭৫ - অ্যান্ড্রু সাইমন্ডস, ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার।
- ১৯৭৭ - উসমান আফজাল, পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক ইংরেজ ক্রিকেটার।
- ১৯৭৮ - মিরোস্লাভ ক্লোসা, জার্মান ফুটবলার।
- ১৯৮১ - ন্যাটালি পোর্টম্যান, ইসরাইলি-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৮৪ - মাসুদ শোজেই, ইরানি ফুটবলার এবং ওয়েসলি স্নাইডার, ডাচ ফুটবলার।
- ১৯৮৫ - সোনম কাপুর, ভারতীয় অভিনেত্রী।
মৃত্যু
- ১৮৩৪ - উইলিয়াম কেরি, ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক ও বাংলা গদ্যরীতির প্রবর্তক।
- ১৮৭০ - চার্লস ডিকেন্স, ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক।
- ১৯০০ - বিরসা মুন্ডা, ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক।
- ১৯৫৮ - রবার্ট ডোনাট, ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।
- ১৯৫৯ - এডলফ অটো রিনহোল্ড উইনদস, নোবেলজয়ী জার্মান রসায়ন বিজ্ঞানী।
- ১৯৬৮ - বঙ্কিমচন্দ্র সেন, বাঙালি সাংবাদিক ও দেশ পত্রিকার সম্পাদক।
- ১৯৮৯ - জর্জ ওয়েলস বিডেল, মার্কিন জিনবিজ্ঞানী।
- ২০১১ - মকবুল ফিদা হুসেন, ভারতের জনপ্রিয় চিত্রশিল্পী।
- ২০১২ - ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রথম সম্পাদক আনন্দ বাগচী।
- ২০১৫ - হেমন্ত কানিদকর, ভারতীয় ক্রিকেটার।
- ২০২২ - ম্যাট জিমারম্যান, কানাডিয়ান অভিনেতা।
- ২০২৩ - সিরাজুল আলম খান, বাংলাদেশের সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ।


