ঢাকার ধামরাইয়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, বন্ধ থাকবে ৫ ফিডার
ঢাকার ধামরাইয়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাজধানী ঢাকার ধামরাই এলাকায় আজ সোমবার (৯ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিরতি দেওয়া হয়েছে।

কোন কোন ফিডারে বিদ্যুৎ থাকবে না?

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই ফিডারগুলোর আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ

রক্ষণাবেক্ষণ কাজের কারণে ধামরাই-১ উপকেন্দ্রের কয়েকটি ফিডার শাটডাউনে থাকবে। ফলে নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • ছোট চন্দ্রাইল
  • বড় চন্দ্রাইল
  • খাত্রা
  • ছয়বাড়ীয়া
  • বাড়ীগাও
  • বাশাইল
  • কুল্লা
  • জলসীন
  • তালতলা
  • ইসলামপুর
  • কুমরাইল
  • হাসপাতাল রোড
  • নতুন দক্ষিণপাড়া
  • থানা কমপ্লেক্স
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  • আমিন মডেল টাউন
  • বরাতনগর
  • বরাত সেন্টার
  • ধানশিড়ি আবাসিক এলাকা
  • ঢুলিভিটা

উল্লেখ্য, গতকাল রবিবার (৮ জুন) বিকেলে এই নোটিশটি প্রকাশ করা হয়। গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে, এই সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ