বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টস
বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টস

বিশ্বকাপ ফুটবলের ২০২৬ আসর সরকারি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পাশাপাশি সময় টিভি ও টি স্পোর্টসও এই মেগা ইভেন্ট সম্প্রচারে অংশ নেবে। শুধু তাই নয়, ডিজিটাল মাধ্যমেও দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করতে পারবেন। তথ্য মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাবে।

তথ্যমন্ত্রীর নিশ্চিতকরণ

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিজেই এই খবর নিশ্চিত করেছেন। তিনি এক বার্তায় বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সকল গণমাধ্যমকে।’

মন্ত্রীর বক্তব্য

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি চীন সরকারের আমন্ত্রণে দেশের বাইরে আছি। এই আনন্দঘন মুহূর্তে এ প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল গণমাধ্যমসহ আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি, কোন পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো। সকলকে আবারও ধন্যবাদ।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ