মেসি বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে খেলবেন, নিশ্চিত করলেন কোচ
মেসি বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে খেলবেন

লিওনেল মেসি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে থাকবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর হচ্ছে- বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

কোচের বক্তব্য

সোমবার এক সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেছেন, ‘মেসি আগামীকাল খেলবে, তবে কত মিনিট খেলবে তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। আজকের অনুশীলনে তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবো, যাতে কোনো ধরনের ঝুঁকি তৈরি না হয়। তবে এতটুকু নিশ্চিত যে সে খেলছে।’

এর আগে রবিবার হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে মেসি বেঞ্চে থাকলেও মাঠে নামেননি। ইন্টার মায়ামির হয়ে গত মাসে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তাকে নিয়ে কোনও বাড়তি ঝুঁকি নেয়নি দল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলে ফেরা ও চোট আপডেট

মেসির পাশাপাশি দলে সুখবর হলো চোট কাটিয়ে ফিরছেন নিকো পাজ, নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্তিয়েল। তারা সবাই আইসল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। এছাড়া গোড়ালির চোটে থাকা হুলিয়ান আলভারেজ এবং লিয়ান্দ্রো পারেদেসও দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন কোচ।

বিশ্বকাপ মিশন

১১ জুন উত্তর আমেরিকায় শুরু হওয়া বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। তার আগে কাল বাংলাদেশ সময় সকাল ৭ টায় প্রীতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ঘাম ঝড়াবে আর্জেন্টিনা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ