অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক জস ইংলিশ।
শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ৫ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার সাইফ হাসান।
তানজিদ-শান্ত জুটির প্রতিরোধ
এরপর ক্রিজে আসা নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন তানজিদ হাসান তামিম। অজি বোলারদের বেশ ভালোভাবে সামলান এই দুই ব্যাটার। শান্তর চেয়ে কিছুটা আগ্রাসী ব্যাটিং করেন তানজিদ তামিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।



