অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০১১ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে অবশ্য টস ভাগ্য সহায় হয়নি মেহেদী হাসান মিরাজের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা ১১টার ম্যাচে টস জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশকে শুরুতে তারা ব্যাটিংয়ে পাঠিয়েছে।

চার বছর পর ফিরলেন মোসাদ্দেক

৪ বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেনকে নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলে দুই অফস্পিনিং অলরাউন্ডার সহ তিন স্পিনার রয়েছে। রয়েছে তিন পেসার। অপরদিকে অজিদের হয়ে লিয়াম স্কটের অভিষেক হচ্ছে।

বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অস্ট্রেলিয়া একাদশ

জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ