ক্লিন শিট ধরে রাখায় সেরা আর্জেন্টিনা, ব্রাজিল পেছনে
ক্লিন শিট ধরে রাখায় সেরা আর্জেন্টিনা, ব্রাজিল পেছনে

যুক্তরাষ্ট্রের কানসাসে অনুশীলন করছে আর্জেন্টিনা দল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপ জয়ের পর এই চার বছরে লিওনেল স্কালোনির দল খেলেছে বিশ্ব চ্যাম্পিয়নের মতোই। এবার বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের মধ্যে ‘ক্লিন শিট’ (গোল হজম না করা) ধরে রাখার হারে সেরা তারা।

গ্লোবো স্পোর্তের পরিসংখ্যান

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্তে’র অফিশিয়াল পরিসংখ্যানভিত্তিক মাসকট ‘গাতো মেস্ত্রে’ ২০২৩ সাল থেকে এ হিসাব করেছে। এই চক্রে ৩৯ ম্যাচ খেলে ২৮ ম্যাচেই (৭১.৮ শতাংশ সফলতা) কোনো গোল হজম করেনি আর্জেন্টিনা। বিশ্বকাপে খেলতে যাওয়া আর কোনো দল এ সময়ে শতকরা হারে এত বেশি ম্যাচে ‘ক্লিন শিট’ ধরে রাখতে পারেনি।

সেরা রক্ষণভাগ

শুধু ‘ক্লিন শিট’ ধরে রাখা নয়, ২০২৩ সাল থেকে হিসাব করলে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে এই সময়ে সেরা রক্ষণভাগও আর্জেন্টিনার। ৩৯ ম্যাচে মাত্র ১৪ গোল হজম করেছে স্কালোনির দল। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের মধ্যে এ সময়ে এটাই সবচেয়ে কম গোল হজম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মরক্কো দ্বিতীয়

মরক্কো এ তালিকায় দ্বিতীয়। এই চক্রে আফ্রিকার দলটি যত ম্যাচ খেলেছে, তার মধ্যে ৬৩.৮ শতাংশ ম্যাচে গোল হজম করেনি। শীর্ষ পাঁচে বাকি তিন দল—সেনেগাল (৫৯%), জাপান (৫৫.৮%) ও ডিআর কঙ্গো (৫৫.৬%)।

মরক্কো ‘ক্লিন শিট’ ধরে রাখায়ও দারুণ করেছে। এ চক্রে ৩৭ ম্যাচে তাঁরা কোনো গোল হজম করেনি। কিন্তু আর্জেন্টিনার চেয়ে বেশি ম্যাচ খেলায় সফলতার শতকরা হারে দক্ষিণ আমেরিকার দেশটি থেকে পিছিয়ে আশরাফ হাকিমিরা। ৫৮টি ম্যাচ খেলে মরক্কো ২০২৩ সাল থেকে। এ চক্রে সবচেয়ে বেশি ম্যাচ খেলা চারটি দলের একটি মরক্কো—আলজেরিয়া (৬১), সেনেগাল (৬১), দক্ষিণ আফ্রিকা (৬০) ও মরক্কো (৫৮)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিলের অবস্থা

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এই চক্রে ২৯.৭ শতাংশ ম্যাচে ‘ক্লিন শিট’ ধরে রাখতে পেরেছে। বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে এ সময়ে ‘ক্লিন শিট’ ধরে রাখার তালিকায় ৪৩তম ব্রাজিল। ২০২২ বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত ৪২ গোল (ম্যাচপ্রতি ১.১৭টি) হজম করেছে ব্রাজিল। ৩৭ ম্যাচের মাত্র ১১টিতে ক্লিন শিট ধরে রাখতে পেরেছে তারা। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচেই গোল হজম করেছে কার্লো আনচেলত্তির দল।

অন্যান্য ফেবারিট

শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্সের রক্ষণও এ চক্রে ভালো করতে পারেনি। ৪০ ম্যাচের মধ্যে মাত্র ১৮টিতে ক্লিন শিট ধরে রাখতে পেরেছে দিদিয়ের দেশমের দল। স্পেন ৩৮ ম্যাচের মধ্যে ১৮টিতে ক্লিন শিট ধরে রাখতে পেরেছে। আরেক ফেবারিট পর্তুগাল ৪৯ ম্যাচের মধ্যে ২৩ ম্যাচে ক্লিন শিট ধরে রাখতে পেরেছে। তালিকায় এই তিনটি দলই শীর্ষ দশের বাইরে।