অস্ট্রেলিয়ার ঘাম ঝরানো অনুশীলন, জশ ইংলিশের মুখে বাংলাদেশ সিরিজের উত্তেজনা
অস্ট্রেলিয়ার ঘাম ঝরানো অনুশীলন, জশ ইংলিশের সাক্ষাৎকার

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে গতকাল অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। একাডেমি মাঠে দুপুরের তপ্ত রোদে ঘাম ঝরিয়েছেন সফরকারী ক্রিকেটাররা। ঢাকার ভ্যাপসা গরমে তাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল কতটা কাবু হয়েছেন তারা। আগামীকাল সকাল ১১টায় ম্যাচ শুরু হওয়ায় পুরো ম্যাচ জুড়েই তীব্র গরমের সঙ্গে লড়াই করতে হবে তাদের।

জশ ইংলিশের প্রতিক্রিয়া

সিরিজের প্রথম ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশ। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে কতটা রোমাঞ্চিত টিম অস্ট্রেলিয়া, সেটি নিয়ে তিনি বলেন, 'অনেক এক্সাইটিং। আমরা বাংলাদেশের সঙ্গে খুব বেশি খেলি না, বিশেষ করে বাংলাদেশের মাটিতে। আমি প্রথমবার এখানে এলাম। দলের অনেক প্লেয়ারই প্রথমবার এসেছে। আমরা সবাই এই সিরিজ নিয়ে অনেক বেশি এক্সাইটেড।'

তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি

শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসেননি ট্রাভিস হেড। এছাড়াও মিচেল মার্শ খেলছেন না এই সিরিজ। দলের গুরুত্বপূর্ণ দুই তারকা ছাড়া উপমহাদেশের কন্ডিশনে কেমন করবে অস্ট্রেলিয়া, এই বিষয়ে জশ ইংলিশ বলেন, 'যখন আপনি মিচেল মার্শ ও ট্রাভিস হেডের মতো খেলোয়াড়দের দল থেকে বাদ দেন, তখন আপনি কিছু একটা মিস করেন। তারা দুজনেই অবিশ্বাস্য রকমের ভালো খেলোয়াড় এবং এটি দুর্ভাগ্যজনক যে তারা এখানে নেই।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ সফর নিয়ে প্রত্যাশা

সবমিলিয়ে বাংলাদেশ সফর নিয়ে জশ ইংলিশ বলেন, 'আমার মনে হয় এটি খুবই রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমরা আগেও যেমনটা বলেছি, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সচরাচর খুব বেশি মুখোমুখি হয়নি। তাই আমি জানি আমাদের ছেলেরা সত্যিই বেশ এক্সাইটেড এবং আমরা মাঠে নেমে এই কন্ডিশনে খেলার জন্য মুখিয়ে আছি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিশাদ হোসেন ও নাহিদ রানা প্রসঙ্গ

বাংলাদেশের স্কোয়াডে থাকা একমাত্র ক্রিকেটার রিশাদ হোসেন, যিনি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন। এই লেগি স্পিনারকে নিয়ে জশ ইংলিশ বলেন, 'সে অনেক ভালো একজন বোলার। বিগ ব্যাশে অনেক খেলেছে সে। কিছু প্লেয়ার তার বিরুদ্ধে খেলেছে। আমাদের দলের ম্যাথু, নাথান এলিস তারা হোবার্টেই খেলেছে (রিশাদের সঙ্গে)। আমরা অবশ্যই তার ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করব।'

এছাড়াও বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম পেসার নাহিদ রানা। প্রায় সব প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান এই স্পিড স্টার। নাহিদকে নিয়ে অস্ট্রেলিয়ার পরিকল্পনা কী, বিষয়টি নিয়ে অজি অধিনায়ক বলেন, 'আমি তার বোলিং বেশি দেখিনি, তবে যতটুকু দেখেছি মনে হয়েছে, সে অনেক ভালো একজন বোলার। দারুণ এক্সাইটিং প্রসপেক্ট। সে বেশ লম্বা এবং অনেক জোরে বল করতে পারে, এমন কম্বিনেশনে থাকাটা দারুণ ব্যাপার। তাকে খেলাটা এই সিরিজে আমাদের জন্য বেশ কঠিন কাজ হতে যাচ্ছে।'