ইকনেক সভায় উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন
ইকনেক সভায় উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন

জাতীয় বাজেট উপস্থাপনের দুই দিন আগে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (ইকনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক সম্মেলন কক্ষে সকাল ১০টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারিক রহমান। সভা শেষ হয় দুপুর ১টা ১৫ মিনিটে বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এনী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করেন এবং সেগুলো নিয়ে আলোচনা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন সংসদে উপস্থাপনের কথা রয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তা উপস্থাপন করবেন।

এর আগে, ১৮ মে প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী অর্থবছরের জন্য ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৩ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করে। তারও আগে, ১২ মে ইকনেক ৩৩ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের পদ্মা বাঁধ প্রকল্পসহ নয়টি বড় প্রকল্প অনুমোদন করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ