নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় গ্রেফতার ২
নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় গ্রেফতার ২

চট্টগ্রামের ফটিকছড়ি সদরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় হাতেনাতে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফটিকছড়ি পৌরসভা এলাকার বিবিরহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা

গ্রেফতাররা হলেন- বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও একই এলাকার মৃত শামসুল আলমের মেয়ে সুমি আক্তার (৩৫) এবং ওই এলাকার সুধির বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৪০)।

অভিযানের বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিবিরহাট বাজারের এএইচ শপিং কমপ্লেক্সের শাওন ভিশন ফটো অ্যান্ড ফিল্ম নামে একটি দোকানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরি করা হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় এক নারী ও একটি কম্পিউটার প্রতিষ্ঠানের কর্মীকে গ্রেফতার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ